সামাজিক মাধ্যমে ফেসবুকে পোস্ট করে বোদায় যুবকের আত্মহত্যা
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের বোদায় উপজেলা শ্রী শিপু দাস (২২) নামে এক যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিপুদাসের পিতার নাম কৃষ্ণ বর্মন, মাতা কর্ণবালা, সাং মন্ডলেরহাট বোসপাড়া, ৮ নং সদর ইউনিয়নের বাসিন্দা। পেশা তিনি একজন নাপিত ছিলেন।
তিনি সামাজিক মাধ্যমে ফেসবুকে এমন স্ট্যাটাস পোস্ট করেন 'তোমরা কেউ মেয়েদের পাল্লায় পরোনা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে বোদা মন্ডলেরহাট বোসপাড়া, থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো উঠান ঝাড়ু দিতে গিয়ে প্রতিবেশী একজন নারী বাড়ি থেকে ৫০ গজ দূরে আমগাছের সাথে রশিতে ঝুলানো অবস্থায় শিপু দেবের লাশ দেখতে পায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিপু দেব ব্যাংহারী ইউনিয়নের তেপুকুরিয়া বাজারে একটি সেলুনের দোকানে নাপিতের কাজ করতো। গতকাল রাতে ১০ টার দিকে তার এক ভাতিজাকে 'আমি চলে গেলাম ভালো থাকিস তোরা, যাচ্ছি ওপারে, আর ফিরবোনা ' এসএমএস করে। সে আনুমানিক রাত ১১ টায় বাড়িতে ফিরে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়। প্রেমঘটিত কারণে সে এমন ঘটনা ঘটায় থাকতে পারে বলে অনেকের প্রাথমিক ধারণা করছেন।
এ বিষয়ে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো সেলিম মালিক জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে প্রেমঘটিত বিষয় মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে, ময়নাতদন্ত শেষে এর সত্যতা জানাযাবে।