1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

বিভিন্ন দাবী নিয়ে ডিজাস্টার কর্মীরা- মুখ্যমন্ত্রীর নজর করতে মহা মিছিল করলেন।।

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বিভিন্ন দাবী নিয়ে ডিজাস্টার কর্মীরা- মুখ্যমন্ত্রীর নজর করতে মহা মিছিল করলেন।।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : আজ ১৬ই ফেব্রুয়ারি সোমবার, ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে, ঠিক দুপুর সাড়ে ১১ টায়, সিভিল ডিফেন্সের ডিজাস্টার কর্মীরা , সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে, বিভিন্ন দাবী নিয়ে মিছিল করে এস এন ব্যানার্জি রোড ধরে ডরিনা ক্রসিং হয়ে রানী রাসমণি রোডে শেষ করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কে ডেপুটেশন দিতে যান । প্রায় 40 থেকে 50 জন মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল যখন ধর্মতলা ডরিনা ক্রসিং এসে উপস্থিত হন, তখন তাহারা ধর্মতলা মোড় ঘিরে ফেলেন, এবং বলেন এতক্ষন আমাদের দাবি মেনে না নিচ্ছে এবং আমাদের দপ্তরের যিনি মন্ত্রী তিনি আমাদের কাজ না দিচ্ছে আমরা এই ধর্মতলা মোড় অবরুদ্ধ করবো। এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশ অফিসারদের সাথে আন্দোলন কারীদের কথা কাটাকাটি হতে থাকে, অফিসারেরা তাহাদের বোঝানোর চেষ্টা করলেও তাহারা কোনরকম কর্ণপাত করতে চাননি, আগে আমাদের সাথে মিট করার ব্যবস্থা করুন, তবেই আমরা এখান থেকে উঠবো, যদি সিভিকদের সমস্ত কিছু দাবি পূরণ হয়, তাহলে আমাদের কেন করছে না, আমরা জল ঝরে মানুষের পাশে থাকি, নিজেদের প্রাণকে হাতে রেখে, অথচ আমাদের কোনো দাবী আজও মেনে নেননি, এটা আর আমরা হতে দেব না, আর এর জন্য যদি আপনারা আমাদের এরেস্ট করে তুলে নিয়ে যান নিয়ে যেতে পারেন।, কেন আমাদের ৩০ দিনের কাজ দেওয়া হচ্ছে না। কেন আমরা এই ধরনের বিপর্যয় মোকাবিলায় কাজ করি তাও আমাদের দাবি মেটাচ্ছেন না। অফিসারদের কথা না মানায় অফিসারেরা আন্দোলনকারীদের সামনে চারদিকে পাঁচটি প্রিজন ভ্যান নিয়ে আসেন, বলেন যদি আপনারা আমাদের কথা না শুনেন বাধ্য হবো এরেস্ট করতে, তাতেও পিছুপা হয়নি।

কিছুক্ষণ ধরে অফিসারদের সাথে আলোচনা করার পর অফিসাদা জানান আমরা দেখা করার ও ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করে দেব, তাহারপর আন্দোলন কারীরা ডরিনা ক্রসিং থেকে মিছিল তুলে রানী রাসমণি রোডে নিয়ে যান এবং অফিসাররা তাদের ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করেন।

তাহাদের দাবী, ৩০ দিনের কাজ চাই, ৬০ বছরের স্থায়ীকরণ করতে হবে। বাজেট অধিবেশনের আগে, সিভিল ডিফেন্স আপদমিত্র ফাইটারদের স্থায়ীকরণ ঘোষণা অতি অবশ্যই করতে হবে। এর আগে কোনরকম টানবাহানা করা চলবে না, যদি ভোটের আগে স্থায়ীকরণ না করেন তাহলে ৭৫ হাজার ভোট বয়কট করতে বাধ্য হবো।

আমরা পেটের জ্বালায় ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে মানুষকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করি, অথচ সরকার আমাদের দিকে তাকায় না। তাই আমাদের পেটে ভাত চাই নচেৎ বিষ চাই।

আমরা সমস্ত রকম ট্রেনিং নিয়ে তবেই এই ডিপার্টমেন্টের কাজে যোগ দিয়েছি। আমাদের কি সরকার এমনি এমনি নেয় না,। তাহলে কেন ৩০ দিন কাজ পাবো না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট