1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজি আটক বার্সেলোনা ছাড়লে লেওয়ানডভস্কির নতুন গন্তব্য কোথায়? শিবরাত্রিতে পুজো দিতে মন্দিরে ভক্তদে ভিড় ,অন্যদিকে ফুলের দাম আগুন। দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা ময়মনসিংহে ১,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইবাদতে পরম সুখ ,জান্নাতুল ফেরদৌস রিফা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পন্ন। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

শিবরাত্রিতে পুজো দিতে মন্দিরে ভক্তদে ভিড় ,অন্যদিকে ফুলের দাম আগুন।

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শিবরাত্রিতে পুজো দিতে মন্দিরে ভক্তদে ভিড় ,অন্যদিকে ফুলের দাম আগুন।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : আজ ১৫ ই ফেব্রুয়ারি রবিবার, শিবরাত্রির রাতে জমে উঠেছে শিব মন্দির ও শিব দুর্গা মন্দিরে ভক্তদের ভিড়। পূজা দিতে ভিড় জমিয়েছেন বহু মহিলা ভক্তরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পূজো দেওয়ার অপেক্ষায়, পুরোহিত মশাই এক একটি করে নাম ডেকে পুজো করাচ্ছেন। কেউ কেউ পূজো দিয়ে বেরিয়ে এসে মোমবাতি জেলে বাবাকে স্মরণ করছেন।এই শিবরাত্রিতে মেয়েরা উপোশ করে শিবের ব্রত পালন করেন মঙ্গল কামনার জন্য। বাবার মাথায় জল ঢেলে সারারাত ধরে উপস থাকেন। পরের দিন আবার বাবার মাথায় জল ঢেলে ব্রতভঙ্গ করেন।

আর এই শিবরাত্রিকে কেন্দ্র করেই জমে উঠেছে ফুলের দোকান থেকে শুরু করে ফলের দোকান ও মিষ্টির দোকান।। কিন্তু ভক্তরা বাজারে ফুল কিনতে এসে বিপদে পড়েন। কারণ শিবের মাথায় জল ঢালতে যে উপকরণ গুলি লাগে তাহার দাম আগুন। আরো অনেকে তার প্রয়োজনে জিনিস না পেয়ে ফিরে যাচ্ছেন। জানালেন কি করব না পেলে। দাম বেশি নিলেও পাওয়া যাচ্ছে না, যতটুকু পারবো সেই দিয়েই বাবাকে সন্তুষ্ট করবো।

একটি আকন্দ ফলের দাম কোথাও ৩০ টাকা , ৪০ টাকা আবার কোথাও ৫০ টাকা,

আকন্দ মালা ৫০ টাকা থেকে শুরু। একটা ধুতরা ফুলের দাম কোথাও কুড়ি টাকা কোথাও ২৫ টাকা। একটা নীল অপরাজিতা মালার দাম মিনিমাম ৭৫ টাকা থেকে শুরু। কাঁচা বেল কোথাও কুড়ি টাকা, কোথাও ২৫ টাকা। একটা গাঁদা ফুলের চেন 40 থেকে 50 টাকা, একটা জবা ফুলের মালা, ৭৫ টাকা থেকে দেড়শো টাকা।

তেমনি ফলের দোকানেও গিয়ে দেখা গেল, শশা ১২০ টাকা থেকে ১২৫ টাকা কেজি। আপেল ‌২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি, তরমুজ ৫০ থেকে ৬০ টাকা কেজি, কমলালেবু কুড়ি টাকা থেকে ২৫ টাকা পিস। কলা ৮০ টাকা ডজন। পাকা পেঁপে ষাট টাকা কেজি, সাকালু ৮০ টাকা কেজি। একটা ডাব ৬০ টাকা থেকে ৮০ টাকা। পেয়ারা ১২০ টাকা কেজি।

এইভাবে ফুল ও ফলের দাম বেড়ে যাওয়ায় অনেকটাই চিন্তিত হয়ে পড়েন ভক্তরা। ওর অনেকে বলেন টাকা নিয়ে এসেও ফিরে যেতে হচ্ছে বাবার জিনিস না পেয়ে, বাবার মাথায় দেওয়া প্রয়োজনীয় জিনিস পেলাম না।

সন্ধ্যা থেকেই ভিড় জমে উঠছে মন্দিরগুলি, এত রাত বাড়ছে পাড়ার মোড়ে মোড়ে মন্দির গুলিতে ভিড় আরো বেশি হচ্ছে।, অন্যদিকে চোখে পড়লো ভক্তরা বাবার মাথায় জল ঢালতে চলেছেন বাঁকে করে জল নিয়ে, তাদের মুখে একটাই নাম ভোলে বাবা পার করেগা। বোম বোম তারেক বুম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট