1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ।

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : আজ ১১ই ফেব্রুয়ারি বুধবার, আর মাত্র মাঝে দুটো দিন বাকী, ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। একে অপরকে প্রপোজ করার দিন ও ভালোবাসার মুহূর্ত , তাই সেজে উঠেছে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে, সোনার দোকান ও গিফটের দোকান,

কলকাতার নামকরা নিউমার্কেট থেকে শুরু করে, গড়িয়াহাট বাজার, লেক মার্কেট , শ্যামবাজার মার্কেট, বেহালা মার্কেট সহ অন্যান্য মার্কেট সেজে উঠেছে সুন্দর সুন্দর টেডিবেয়ার, অন্যান্য গীফট সামগ্রী, ফুলের বুফে, সুন্দর সুন্দর গোলাপ ফুল ও লাভ আর্ট দিয়ে। এই সকল দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন , স্কুল-কলেজের ছেলেমেয়ে থেকে শুরু করে অন্যান্যরা, একে অপরকে কিছু উপহার দেওয়ার জন্য কিনতে। ক্রেতারাও সুন্দর করে সাজিয়ে বসেছেন। যাহার যেমন সামর্থ্য ওই দিনটিতে একে অপরকে কিছু উপহার কিনে দেবেন। ১৪ ই ফেব্রুয়ারি একজন আরেকজনের কাছে একটি সুন্দর মুহূর্ত হয়ে বাঁধা হয়ে থাকবে। তাই এই দিনটির জন্য একজন আরেকজনের জন্য অপেক্ষা করে থাকেন। বৎসরে কবে আসবে এই দিনটি। প্রতিবছর পুরানো বিদায় নেয়, নতুন আসে, তেমনি প্রতিবছর পুরানোরা রয়ে যায় বহু নতুন জুরির সৃষ্টি হয়।

তবে প্রতিবছর যেভাবে এই দিনটিতে গিফটের দাম বেড়ে চলে, বেকার ছেলে মেয়েদের কাছে কোন কিছু কেনাটা আয়তের বাইরে, তবুও কোনভাবে কিনে দিতেই হয়।

একটা টেডিবেয়ারে ও অন্যান্য গিফটের দাম- মিনিমাম ৩০০ টাকা থেকে ২০০০ টাকা।

একটা গোলাপ ফুলের বুফের দাম, মিনিমাম ২০০ টাকা থেকে ৫০০ টাকা ৬০০ টাকা হাজার টাকা।

একটা গোলাপ ফুলের দাম- মিনিমাম ৩০ টাকা থেকে 40 টাকা 50 টাকা ৬০ টাকা অবদি।

এক ডজন রজনীগন্ধার স্টিক এর দাম – মিনিমাম ১৫০ থেকে ২০০ টাকা।

এছাড়াও অন্যান্য ফুলের বুফের দামও মোটামুটি কাছাকাছি, এক পিসির দাম কুড়ি টাকা থেকে ২৫ টাকা এবং বুফের দাম মিনিমাম ১৫০ টাকা।

এক প্যাকেট লাভ বেলুনের দাম ১০০ থেকে ১৫০ টাকা।

সমস্ত জিনিসের দাম প্রতিবছর এতটাই বেড়ে চলে, যা কিনতে গিয়ে ধাক্কা খেতে হয় ক্রেতাদের। বিশেষ করে বেকার যুবক- যুবতীদের। কিন্তু হাজার অসুবিধে থাকলেও চেষ্টা করে কিছু উপহার দেওয়ার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট