1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল ওসমানীনগর গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ 

আমি নির্বাচনে এসেছি হালুয়াঘাট–ধোবাউড়ায় ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য — মাওলানা তাজুল ইসলাম, 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আমি নির্বাচনে এসেছি হালুয়াঘাট–ধোবাউড়ায় ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য — মাওলানা তাজুল ইসলাম,

ফয়জুর রহমান, (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্য-সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেছেন, তিনি ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন।

তিনি বলেন, “গত ৫৪ বছর ধরে আমরা বৈষম্য, বে-ইনসাফি, সন্ত্রাস ও চাঁদাবাজি দেখে আসছি। হালুয়াঘাট ও ধোবাউড়াতেও একই চিত্র বিরাজমান। এ অবস্থার পরিবর্তন করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে এসেছি।”

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। “দেশবাসী আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে। এখন তারা ইসলামের শাসন দেখতে চায়। আমরা যেখানেই যাচ্ছি, মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে রিকশা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।”

নির্বাচনে বিজয়ী হলে হালুয়াঘাট ও ধোবাউড়ার যোগাযোগব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সড়ক ও পরিবহন খাতে ব্যাপক উন্নয়ন করা হবে। স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, পর্যটনশিল্প বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে তাদের মধ্য থেকে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বেকারত্ব দূরীকরণে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিদ্যুৎ সমস্যার সমাধান এবং আধুনিক হালুয়াঘাট–ধোবাউড়া গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা তাজুল ইসলাম বলেন, “আমরা অন্যান্য এলাকার তুলনায় শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা প্রতিযোগিতায় নেমেছি, কেউ কারও শত্রু নই। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তিনিই বিজয়ী হবেন।”

তিনি বলেন, “আমরা একটি সুন্দর হালুয়াঘাট–ধোবাউড়া গড়তে বদ্ধপরিকর।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট