1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জামায়াতের মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জামায়াতের মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সারাদেশে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের সরিষাবাড়িতে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার, মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় অতিক্রম করে মন্ডল মোড়ে বাংলাদেশ জামাতে ইসলামী সরিষাবাড়ী উপজেলার শাখার কার্যালয় গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল শুরুর পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনী মাঠে নারীদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল এবং এর মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এসব হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী সুলতানা সাথী, সহ-সভাপতি সাবিনা খাতুন, পৌর সভাপতি শাহনাজ পারভিন, সহ-সভাপতি হীরা আক্তার এবং ভাটারা ইউনিয়নের দায়িত্বশীলা সালমা আক্তার ও রত্না আক্তার।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে নারী কর্মীদের টার্গেট করে হামলা ও হেনস্থা চালানো হচ্ছে, যা শুধু নিন্দনীয় নয়—গণতান্ত্রিক চর্চার জন্যও হুমকিস্বরূপ। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয় এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট