1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

ফতেপুরে নাদিয়া বোর্ডের ১০ম পুরস্কার বিতরণী 

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ফতেপুরে নাদিয়া বোর্ডের ১০ম পুরস্কার বিতরণী

 

 

আখলাক হুসাইন সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুরে উত্তর সিলেটের প্রাচীন সামাজিক সংগঠন আলহাজ্ব মাওলানা বশির উদ্দিন রহ. সমাজকল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় নাদিয়াতুল কুরআন শিক্ষা বোর্ড ফতেপুর ইউনিয়ন এর ১০ম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে বোর্ডের সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা কাজী শরীফ উদ্দিনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাদিয়া বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আখলাক হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, সিলেট শহরস্থ সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন জনাব আহসান কবীর বিপিএম, পান্না এন্টারপ্রাইজ এর অনার আলহাজ্ব আব্দুল মুসব্বির।

বক্তারা বলেন, মক্তব হচ্ছে মুসলিম উম্মাহর দ্বীন শিক্ষার মৌলিক শিক্ষাগার। মক্তবের ধর্মীয় শিক্ষাই আজীবন সাধারণ মানুষ তাদের দ্বীনের পাথেয় হিসাবে গ্রহণ করে। এই মক্তবের গুরুত্ব না বুঝে দিন দিন তা বিলীন হয়ে যাচ্ছে। এটাকে পুনরায় উজ্জীবিত করা আমাদের অপরিহার্য। অন্যথায় অনৈতিকতা আমাদের সমাজকে ধ্বংস করে দিবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নাদিয়াতুল কুরআন শিক্ষা বোর্ড ফতেপুর এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন, সহ-সভাপতি হাফিজ হাসান আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা সালমান বশীর, সহ-সভাপতি মাওলানা সিফতুর রহমান রাজু, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা লোকমান আহমদ, প্রচার সম্পাদক হিফজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম, মাওলানা সালেহ আহমদ।

আলোচনা পরবর্তী পুরস্কার বিতরণী অধিবেশন পরিচালনা করেন নাদিয়া বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামছুল ইসলাম।

উল্লেখ্য গত বছরের ডিসেম্বর মাসের ২৫ তারিখ নাদিয়াতুল কুরআন শিক্ষা বোর্ড ফতেপুর এর ১০ম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত ২৮ জানুয়ারি উক্ত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবারের পরীক্ষায় মোট ২৪টি মক্তব থেকে ৪টি শ্রেণিতে মোট ৪৬১জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এতে ১২৩জন শিক্ষার্থী মমতাজ প্রাপ্ত হন এবং ৮০জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হন। এই ২০৩জন শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও ইসলামি বিভিন্ন বই পুরস্কার হিসাবে তোলে দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট