রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স!
আকাশ দাশ সৈকত : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের নিলামের আগেই বাংলাদেশি তারকা অলরাউন্ডার রিশাদ হোসেনকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স।
পিএসএলের পরবর্তী আসরের নিলাম শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগেই পিএসএলের নতুন নিয়মে গত আসরের দল থেকে মাত্র চারজন ক্রিকেটারকে ধরে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। যার ফলে পিএসএলের ১১তম আসরে শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে লাহোর কালান্দার্স। গত আসরে এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলা বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে ছেড়ে দিয়েছে তারা। ওই আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। এছাড়া ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মতো তারকা ক্রিকেটারতেরও ছেড়ে দিয়েছে লাহোর।
এইদিকে নিলামের আগেই পিএসএল দল বাড়ছে আরো একটি। আর চমক দিয়ে দলটি নিজেদের জানান দিচ্ছে। সরাসরি চুক্তিতে সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথকে দলে ভিড়িয়েছে নবাগত দল শিয়ালকোট স্ট্যালিয়ন্স ।