চোটের মিছিলে যোগ দিলেন বেলিংহাম!
আকাশ দাশ সৈকত : স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ শিবির যেন পরিনীত মিনি হাসপাতালে। মিলিটাও, রুডিগার, আলেকজান্ডার আর্লান্ডের পর চোটের কারণে এইবার দল থেকে ছিটকে গেল অ্যাটাকিং মিডফিল্ডার জুট বেলিংহাম।
প্রায় দুই মাসের চোট কাটিয়ে দলে ফিরেছেন কিছুদিন আগেই। এরপর গত রবিবার লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে জেতা ম্যাচের সবশেষ দশম মিনিটেই অস্বস্তিতে ছিলেন জুট বেলিংহাম। একপর্যায়ে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়তেও বাধ্য হন তিনি। শঙ্কা জেগেছিলো গুরুতর চোট নিয়ে আবারো মাঠের বাইরে ছিটকে যাওয়ার। সেই শঙ্কায় হলো সত্যিই। ম্যাচ শেষে স্প্যানিশ ক্লাবটি এক বিবৃতিতে জানায়, সর্বশেষ ম্যাচে বেলিংহাম ইঞ্জুরিতে পড়েছে। তবে কতোদিনের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি রিয়াল মাদ্রিদ।
তবে রিয়াল-ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর দাবি, কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২২ বছর বয়সী বেলিংহামকে। এই সময়ের মধ্যে ভ্যালেন্সিয়া, রিয়াল সোসিয়েদাদ, বেনফিকা, ওসাসুনা ও গেতাফের বিপক্ষে ম্যাচগুলোতে তাঁর খেলা অনিশ্চিত বলেই ধরা হচ্ছে।