1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স! চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ নড়াইল জমি নিয়ে বিরোধের জেরে খুন।  মাধ্যমিক পরীক্ষায়- ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন ট্রাফিক পুলিশ ও সমাজসেবীরা। চোটের মিছিলে যোগ দিলেন বেলিংহাম! ভাটা ও জমির মামলা চলমান থাকা অবস্থায় মাটি বিক্রি করায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এশার নামাজ শেষে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি সরিষাবাড়ী বিজিএমই জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আরামনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিকে প্লাজায় এসে সমাবেশ করে।
সমাবেশে পৌর জামায়াতের সেক্রেটারি আহমদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান সোহাগ। এছাড়াও বক্তব্য রাখেন কামরাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মনোহর আলী, সেক্রেটারি মো. আব্দুল মান্নান, পৌর ১নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা নাছির উদ্দিনসহ উপজেলা ও পৌর ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, “ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ নেতাকে হত্যার মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা প্রতিহত করা হবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে। খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
সমাবেশ থেকে অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট