
নবগঙ্গা নদীতে পড়ে নিখোজ।
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কালু খালি (জুশালা) গ্রামে একটা মহা উৎসব অনুষ্ঠানে যোগদান করে বাড়িতে ফেরার পথে কালিয়া খেয়া ঘাট থেকে ৫ মিনিটের দুরত্বে নদীতে পড়ে মনোজ পাইক নামের এক মতুয়া সংঘের সদস্য নিখোঁজ হয়। তার সাথে থাকা আত্মীয় স্বজনরা অনেক খুঁজা খুঁজি করে ও তার কোন সন্ধান করতে পারে নাই।
স্হানীয় সূত্রে জানা যায় ৩০ জানুয়ারি দুপুরে কালু খালি গ্রামে মহা উৎসব অনুষ্ঠানে যোগদান করতে মতুয়া সংঘের একটি দলের সাথে সে আসে এবং রাত ৮ টায় নৌকা যোগে বাড়িতে যাওয়ার জন্য রওনা হলে ৫ মিনিটের দূরত্বে গেলে অসাবধানতা বসত নদীতে পড়ে যায়। নিখোঁজ মনোজ পাইক (৪৮) পিতা সুনীল পাইক, গ্রাম কামার গাতী, থানা দিঘলিয়া জেলা খুলনার বাসিন্দা।
সে একজন মৃগী রোগী। এ বিষয় জানতে চাইতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান বিষয়টি দিঘলিয়া হতে ফোনে খায়রুল গাজী নামে একজন জানান তবে কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করে নাই, তবে যে হেতু বিষয় টি পুলিশ প্রশাসন জানতে পেরেছে সে হেতু বিষয় টি গুরুত্বপূর্ণ ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।