1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স! চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ নড়াইল জমি নিয়ে বিরোধের জেরে খুন।  মাধ্যমিক পরীক্ষায়- ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন ট্রাফিক পুলিশ ও সমাজসেবীরা। চোটের মিছিলে যোগ দিলেন বেলিংহাম! ভাটা ও জমির মামলা চলমান থাকা অবস্থায় মাটি বিক্রি করায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

জিয়া প্রজন্ম দলের নামে অপকর্মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জিয়া প্রজন্ম দলের নামে অপকর্মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।

 

 

শামীম শাহরিয়ার, বিশেষ প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল কোনো অপরাধী বা অনৈতিক কর্মকাণ্ডের আশ্রয়স্থল নয়—সংগঠনের নাম ব্যবহার করে যারা কমিটি বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাসুদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে মোঃ মাসুদ বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন আজীবন সৈনিক হিসেবে দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কারাবরণ, মামলা-হামলা ও হুমকি তাকে আদর্শচ্যুত করতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অসংখ্য বাধা ও দমন-পীড়নের মধ্য দিয়ে তিলে তিলে গড়ে তোলা জিয়া প্রজন্ম দল আজ একটি আদর্শিক আন্দোলনে রূপ নিয়েছে। দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় সংগঠনের কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রমে তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।
তবে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী ও অসাধু ব্যক্তি জিয়া প্রজন্ম দলের নাম ভাঙিয়ে নিজেদেরকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পরিচয় দিয়ে কমিটি বাণিজ্য ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মোঃ মাসুদ বলেন,
“জিয়া প্রজন্ম দল কোনো অপকর্মের আশ্রয়স্থল নয়। যারা সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ অপরাধ করে পার পাবে না—ইনশাআল্লাহ সবাইকে আইনের আওতায় আনা হবে।”
প্রেস ব্রিফিংয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য রাখেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।
শেষে তিনি দেশবাসী ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট