1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স! চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ নড়াইল জমি নিয়ে বিরোধের জেরে খুন।  মাধ্যমিক পরীক্ষায়- ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন ট্রাফিক পুলিশ ও সমাজসেবীরা। চোটের মিছিলে যোগ দিলেন বেলিংহাম! ভাটা ও জমির মামলা চলমান থাকা অবস্থায় মাটি বিক্রি করায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

মুক্তাগাছা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মুক্তাগাছা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ঢাকার সহযোগিতায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ময়মনসিংহের আয়োজনে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের হল রুমে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা এবং উপজেলা প্রশাসন ও ৫নং বাঁশাটি ইউনিয়ন পরিষদ, মুক্তাগাছা, ময়মনসিংহের আয়োজনে ৫নং বাঁশাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা আজ ২৯জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

উক্ত কর্মশালায় সম্মানিত অতিথিবৃন্দ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে এক যৌথ বৃহৎ মহড়া অনুষ্ঠিত হয়। এই যৌথ মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুক্তাগাছা থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ হতে গণভোটের প্রচারণার পাশাপাশি সর্বসাধারণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে উদাত্ত আহবান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট