গফরগাঁও আসনে হাস মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের নির্বাচনী সভা ও মিছিল
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন /২৬ ময়মনসিংহ ১০ গফরগাঁও আসেন বিএনপি'র মনোনয়ন বঞ্চিত স্বতন্ত পদপ্রার্থী সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ জেলা( দঃ) বিএনপি'র যুগ্ম আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিল্পপতি, প্রয়াত সাংসদ আলহাজ্ব ফজলুর রহমান সুলতান সাহেবের ছোট ভাই আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান সাহেবের হাঁস মার্কা প্রতীকের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ২৮ জানুয়ারি বুধবার বিকেলে স্থানীয় মিনি স্টেডিয়াম সমবেত হয়ে সমাবেশ শেষে গফরগাঁও পৌরসভার সড়ক প্রদক্ষিণ করেন।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ও মিছিলে নেতৃত্ব দেন সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ জেলা( দঃ)বিএনপি'র অন্যতম সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মুশফিকুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পৌরসভা ও ১৫টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে হাস মার্কা প্রতীকের স্লোগানের স্লোগানে সমাবেশে যোগদান করেন।গফরগাঁও মিনি স্টেডিয়াম চত্বর কানায় কানায় ভরে জনসমুদ্রের রূপ নেয়।