
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে দ্রো ফার্নান্দেজ!
আকাশ দাশ সৈকত : স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) যোগ দিয়েছেন তরুণ দ্রো ফার্নান্দেজ।
তরুণ ফার্নান্দেজকে নিয়ে ভালোই স্বপ্ন দেখেছিলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তরুণ এই প্রতিভাবান ফুটবলারকে নিয়ে আশাবাদী ছিলেন বর্তমান কোচ হ্যান্সি ফ্লিকও। তবে বার্সার ভবিষ্যত পরিকল্পনায় বড় ধাক্কা দেন ১৮ বছর বয়সী এই তরুণ ফুটবলার। খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর লা মাসিয়া থেকে উঠে আসা ফার্নান্দেজ মাত্র পাঁচ ম্যাচ খেলেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন।
ফার্নান্দেজকে দলে টানতে ৮.২ মিলিয়ন ইউরো (৭.১ মিলিয়ন পাউন্ড) খরচ করেছে পিএসজি—যা তাঁর ৬ মিলিয়ন ইউরো (৫.২ মিলিয়ন পাউন্ড) রিলিজ ক্লজের চেয়েও বেশি। ক্লাব দুটির মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেয় ফরাসি জায়ান্টরা।
নিজের দলবদল নিয়ে ফার্নান্দেজ বলেন, এটি তাঁর জন্য “অসীম গর্বের এক মুহূর্ত। ”তাঁর ভাষায়, “পিএসজি একটি বিশাল ক্লাব—শৈশব থেকেই যাকে অনুসরণ করেছি এবং যেখানে অনেক মহান কিংবদন্তি ইতিহাস গড়েছেন।”