1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স! চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ নড়াইল জমি নিয়ে বিরোধের জেরে খুন।  মাধ্যমিক পরীক্ষায়- ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন ট্রাফিক পুলিশ ও সমাজসেবীরা। চোটের মিছিলে যোগ দিলেন বেলিংহাম! ভাটা ও জমির মামলা চলমান থাকা অবস্থায় মাটি বিক্রি করায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

থানায় অভিযোগ দায়েরের ৮ দিনের মধ্যে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার, দুই চোর গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

থানায় অভিযোগ দায়েরের ৮ দিনের মধ্যে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার, দুই চোর গ্রেপ্তার

 

 

সরিষাবাড়ী (জামালপুর )প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারীর চুরি যাওয়া মোটরসাইকেল থানায় অভিযোগ দায়ের করার ৮ দিনের মধ্যেই উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত দুই চোরকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততার মধ্যে থাকা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মির্জা ফখরুল ইসলামের মোটরসাইকেল গত ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে অফিসের সামনে থেকে চুরি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মির্জা ফখরুল ইসলাম ১৮ জানুয়ারি সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তে নেমে এএসআই আসাদুজ্জামান কার্যালয়ের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত করেন।

পুলিশ জানায়, আশুলিয়া থানা এলাকা থেকে লিটন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার তারাকান্দি এলাকা থেকে ফারুক কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক মোটর সাইকেলটি আসিফ শেখের কাছে বিক্রির কথা স্বীকার করেন। পরে উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটর সাইকেলটি।

এ বিষয়ে ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন, নিয়মিত মামলা দায়েরের পর সোর্স, সিসিটিভি ফুটেজ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং মোটর সাইকেল উদ্ধার সম্ভব হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে থানায় এনে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট