
ওসমানীনগরে কাভার্ড ভ্যান–ড্রাম ট্রাক সংঘর্ষে চালক ও হেলপার গুরুতর আহত
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬ ) বিকেল আনুমানিক ৩ টার দিকে ওসমানীনগর থানাধীন ‘১৩ মাইল’ নামক স্থানে মাহেরা কনভেনশন সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মুখী একটি কাভার্ড ভ্যান (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৯-৯০২০) মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাতনামা ড্রাম ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক জুয়েল (৩০), পিতা—নূর মোহাম্মদ, সাং—কান্দির পাড়, থানা—রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর এবং হেলপার রাকিব (২৮), পিতা শাহজাহান, গ্রাম বড়দেওড়া, থানা—টঙ্গী, জেলা গাজীপুর গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি রেকারের মাধ্যমে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। বর্তমানে উক্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সের পুর হাইওয়ে থানার ওসি
ওসমানীনগর সংবাদদাতা
২৭/০১/২০২৬