ইয়াবা ব্যবসায়ী ইয়াবা সহ গ্রেফতার।
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! নড়াইল জেলার কালিয়া পৌর এলাকার রামনগর গ্রামের বিশ্বাসের ছেলে কাজল বিশ্বাস কে ২৬ জানুয়ারী রাত সাড়ে ১০ টায় ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে কালিয়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তি তে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নির্দেশে এস,আই, দিবাকর সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়া কালিয়া সাব রেজিস্ট্রারি অফিসের দলিল লেখক দের ঘরের পাশ থেকে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিক দের জানান তার নামে ২০১৮ সালের মাদক দ্রব্য আইনের ৩৬ (১) স্বারনী১০( ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার ১২ তারিখ ২৭/০১/২০২৬,। তিনি আরও বলেন মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না।
২৭/১/২০২৬
০১৭১২৫৫০১৬৭