ময়মনসিংহে চলন্ত রেলগাড়ির ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের সানকিপাড়া কাঁচা বাজার এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃ/ত্যু হয়েছে।গত ২৫ জানুয়ারি রবিবার বিকেল আনুমানিক ৪টার দিকে জামালপুর থেকে ঢাকা গামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে এ দু/র্ঘ/ট/না ঘটে। নি হ ত যুবকের নাম সুজন মিয়া (২০), তিনি গাইবান্ধার বাসিন্দা এবং দুদু মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ট্রেনের ছাদে থাকা অবস্থায় লোকাল তারে স্পর্শ করলে তিনি নিচে পড়ে গিয়ে ট্রেনের নিচে চাপা পড়েন।