1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স! চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ নড়াইল জমি নিয়ে বিরোধের জেরে খুন।  মাধ্যমিক পরীক্ষায়- ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন ট্রাফিক পুলিশ ও সমাজসেবীরা। চোটের মিছিলে যোগ দিলেন বেলিংহাম! ভাটা ও জমির মামলা চলমান থাকা অবস্থায় মাটি বিক্রি করায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মতবিনিময় সভা 

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মতবিনিময় সভা

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম ॥ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাবান্ধা ল্যান্ড কাস্টমস স্টেশনের আয়োজনে সোমবার ২৬ জানুয়ারি

সকালে এ উপলক্ষে বাংলাবান্ধা শুল্ক স্টেশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি বাংলাবান্ধা জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে শুল্ক স্টেশনে শেষ হয় । পরে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন । বাংলাবান্ধা রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি রায়ের

সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন

বাংলাবান্ধা কাষ্টম শুল্ক স্টেশনের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,কাস্টমস কর্মকর্তা মোহান্মদ আবু নাইম,কাস্টমস কর্মকর্তা আনিসুর রহমান, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ,বাংলাবান্দা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ও বিজিবি,কোম্পানি কমান্ডো মোঃ ইউনুছ আলী সহ আরো উপস্থিতি ছিলেন নিউজপ্রিন্ট সাংবাদিক বৃন্দ , স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট