বয়কট নয়! বিশ্বকপের দল ঘোষণা করলো পাকিস্তান ।
আকাশ দাশ সৈকত:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশর আসরের বাকি আর কয়েকদিন । তবে তার আগেই চলছে অনেক নাটকীয়তা। নিরাপত্তার শঙ্কা দেখিয়ে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের জায়গায় বিশ্বকাপ খেলার জন্য আইসিসির আমন্ত্রণ পেয়েছে স্কটল্যান্ড। কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাকভি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে আইসিসি অন্যায় করেছে জানিয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান ও । তবে এমন গুঞ্জন ছড়িয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ।
সালমান আগাকে অধিনায়ক করে পাকিস্তানের ১৫ সদস্যের সবচেয়ে বড় চমক পেসার হ্যারিশ রউফ এবং মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া । তবে ফর্ম নিয়ে গুঞ্জন উঠলেও দলে ডাক পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে লড়বে সালমান আগার দল।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক