
জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান!
আকাশ দাশ সৈকত :
ফিট থাকলে আগামী সিরিজ থেকে সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন ।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইবিলিটি ফিটনেস স্বাপেক্ষ সিলেকশনের ক্ষেত্রে বিবেচিত করবে ক্রিকেট বোর্ড। তাছাড়া ২৭ ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তিতেও বিশ্বসেরা এই অলরাউন্ডারকে বিবেচনা করা হচ্ছে”।
তিনি আরো বলেন , “যে সব মামলা সাকিব আল হাসানের মাথায় রয়েছে সেগুলোও বিসিবির পক্ষ থেকে মোকাবিলা করা হবে বলে বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে।”।
ভারতের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের । তবে টি২০ বিশ্বকাপ না খেলতে পারলেও আগামী সিরিজ মার্চে পরবর্তী সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তানের আসার কথা। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান।