ওসমানীনগরে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
হাবিবুর রহমান ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী বৃত্তি প্রদান–২০২৬ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর কলেজের অধ্যক্ষ জনাব ছাব্বির আহমদ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব শফিক উদ্দিন সিকদার আনহার-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েস আকবার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মিছবাহ,
এস ও এস চিলড্রেনস ভিলেজ, সিলেটের সহকারী পরিচালক জনাব মাজহারুল ইসলাম খান,
এস ও এস সামাজিক কেন্দ্র, সিলেটের সহকারী পরিচালক জনাব তানভীর আহমদ,
মো: নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিজয় প্রসাদ দেব,
থানাগাঁও মাঝপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী নেছাওর আলী চৌধুরী,
থানাগাঁও শাহী ঈদগাহ কমিটির সভাপতি জনাব আব্দুল মালিক,
থানাগাঁও আলিম মাদ্রাসার দাতা সদস্য জনাব মকদ্দোস আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান খান, জনাব আবুল কালাম আজাদ, জনাব মকবুল আলী মেম্বার, জনাব ফখরুল ইসলাম ও কাজী আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ছাব্বির আহমদ বলেন,
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেকে দক্ষ, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কুল ক্যাপ্টেন সাইদা আফরিন পাপিয়া ও দশম শ্রেণির শিক্ষার্থী কাজী ফারজানা আক্তার তানিয়া। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন নবম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান নূরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী আবদাল মিয়া, ইব্রাহিম খান ইমন, টিপু মিয়া, লোকমান আলীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মিঠুন দেবনাথ, ময়নুল ইসলাম রনজু, আজকার উদ্দিন সিকদার, খালিস মিয়া, মহিম আহমেদ, কয়েস আলী, তাওহিদুল ইসলাম, সুমা বেগম ও রোজিনা বেগম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
ওসমানীনগর সংবাদদাতা
২৫/০১/২০২৬