1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স! চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ নড়াইল জমি নিয়ে বিরোধের জেরে খুন।  মাধ্যমিক পরীক্ষায়- ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন ট্রাফিক পুলিশ ও সমাজসেবীরা। চোটের মিছিলে যোগ দিলেন বেলিংহাম! ভাটা ও জমির মামলা চলমান থাকা অবস্থায় মাটি বিক্রি করায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার, উদ্ধার অস্ত্র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার, উদ্ধার অস্ত্র

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার বাঁশের আঘাতে মামার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের টিটামারপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার আনিছুর রহমান (৪৮) তার মামা খায়রুল হক (৬৫)-এর মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে খায়রুল হক গুরুতর আহত হন।

 

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

 

ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশে উলিপুর থানা পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ভিকটিমের ভাগিনা আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করা হয়।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল ঘাতককে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা জানা জন্য বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট